GazipaikariBazar

আমরা গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। নিচের শর্তাবলী অনুসারে রিফান্ড প্রদান করা হয়:

রিফান্ড কখন পাবেন?

  • পণ্য ড্যামেজড (ক্ষতিগ্রস্ত) অবস্থায় ডেলিভারি হলে
  • ভুল পণ্য ডেলিভারি করা হলে
  • ভুল পরিমাণ বা ওজনের পণ্য ডেলিভারি হলে
  • অর্ডার বাতিল করা হলে (যদি পেমেন্ট হয়ে থাকে)

রিফান্ডের শর্তসমূহ:

  • পণ্যের সমস্যা ডেলিভারির সময় অবশ্যই চেক করে ডেলিভারি ম্যানকে জানাতে হবে।
  • পরবর্তীতে (ডেলিভারির পর) কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
  • খোলা, ব্যবহৃত বা খাওয়া পণ্যের ক্ষেত্রে রিফান্ড দেওয়া হয় না
  • খাদ্যদ্রব্য (চাল, ডাল, আটা, মসলা, তেল, ঘি ইত্যাদি), ফ্রোজেন ফুড, পারিশেবল আইটেম এবং ব্যক্তিগত কেয়ার পণ্য সাধারণত রিটার্নযোগ্য নয়

রিফান্ড প্রক্রিয়া:

  1. সমস্যাযুক্ত পণ্যের ছবি/ভিডিওসহ আমাদের হটলাইনে যোগাযোগ করুন।
  2. আমাদের টিম যাচাই করে রিফান্ড অনুমোদন করবে।
  3. অনুমোদনের পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।

রিফান্ডের সময়সীমা:

  • Cash on Delivery (COD) অর্ডারের ক্ষেত্রে: পরবর্তী অর্ডারে অ্যাডজাস্ট করা যেতে পারে অথবা ব্যাংক/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
  • অনলাইন পেমেন্ট (বিকাশ, নগদ ইত্যাদি) এর ক্ষেত্রে: ৭-১০ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হয়।
  • রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ হতে সর্বোচ্চ ১৪ কার্যদিবস লাগতে পারে।

বিঃদ্রঃ

  • আমরা যেকোনো সময় এই রিফান্ড পলিসি পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখি।
  • সর্বশেষ আপডেটের জন্য এই পেজটি নিয়মিত চেক করুন।

যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য যোগাযোগ করুন: হটলাইন: ০১৭২৩-০৪৯০৬৯